এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে সীমান্ত পিলার ৯০৫/৬-এস সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলি খাদেমুলের মুখ, বুক ও মাথায় বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন এবং চিকিৎসার জন্য রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নভেম্বর ৬, ২০২৪
নভেম্বর ১৯, ২০২৪
জুলাই ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৮ জুন, ২০২৬
নোয়াখালী | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।