এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে নিজের বিরুদ্ধে প্রচারিত ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ আবুল হাসান। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
লিখিত বক্তব্যে মোহাম্মদ আবুল হাসান বলেন, "আমি দীর্ঘ দিন ধরে শিক্ষকতা, সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে জড়িয়ে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে আমার দীর্ঘদিনের অর্জিত ব্যক্তিগত সম্মান, পেশাগত ভাবমূর্তি ও সামাজিক অবস্থান চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।"
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, একটি পারিবারিক ও সামাজিক বিরোধ মীমাংসার লক্ষ্যে তিনি কেবল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই সেই বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়। ওই প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি দৃঢ়ভাবে দাবি করেন।
মোহাম্মদ আবুল হাসান অভিযোগ করেন, "একটি পক্ষ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে আংশিক এবং ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে। সত্য গোপন করে এমন সংবাদ প্রচারের ফলে সামাজিকভাবে আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।"
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তিনি দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, "যাচাই-বাছাই ছাড়া এবং একপাক্ষিক কোনো সংবাদ প্রচার করবেন না, যা কারও সম্মানহানির কারণ হতে পারে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে সমাজের প্রকৃত সত্য তুলে ধরতে।"
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ২০, ২০২৬
ডিসেম্বর ২৫, ২০২৪
জুন ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।