এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে বাজারে ক্রেতাদের বাড়তি চাপ ও কেনাকাটার সুবিধার্থে সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে।
তবে বাড়তি সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দিলেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন কোনো প্রকার অপ্রয়োজনীয় আলোকসজ্জা এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করা হয়। মূলত বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করেই এই বাড়তি সময় কেনাকাটার সুযোগ পাবেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।
জুন ২১, ২০২৬
আগস্ট ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।