এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। কর্মসুচীর মধ্যে ছিল উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৬ ডিসেম্বর সোমবার সকাল ৮ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা থানা পুলিশ, নগরকান্দা পৌরসভা, নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, নগরকান্দা প্রেসক্লাব, সরকারি নগরকান্দা কলেজ, সরকারি এম এন একাডেমী, শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়, নগরকান্দা আইডিয়াল স্কুল, ইসলামী আদর্শ শিশু শিক্ষালয় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সফর আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আছাদ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈমুর রহমান মাসুদ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুন ২৫, ২০২৬
জুন ২৩, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৭ জুন, ২০২৬
পিরোজপুর | ২৭ জুন, ২০২৬
ফরিদপুর | ২৭ জুন, ২০২৬
কুমিল্লা | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।