এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা সুইচ গেট এলাকায় গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছিল। খাল পুনঃখননের ফলে কৃষি সেচ, পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
শুক্রবার (০৮ মে) সকাল ১০টার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের জন্য দোয়ার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জানা গেছে, তালমা সুইচ গেট থেকে সন্তোষী পর্যন্ত প্রায় ৩ হাজার ৬৪৫ মিটার দৈর্ঘ্যের খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এবং তালমা ইউনিয়ন পরিষদ।
স্থানীয়দের দাবি, খালটি পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।