এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের করা একটি ফেসবুক জরিপকে কেন্দ্র করে দেশের শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। শাকিব খান ও আফরান নিশোকে নিয়ে করা ওই জরিপে বিপুল ভোটে জয়ী হন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই জরিপের ফলাফল প্রকাশ্যে আসার পরই দেশের প্রচলিত অ্যাওয়ার্ড শোগুলোর স্বচ্ছতা ও সিন্ডিকেট নিয়ে কড়া সমালোচনা করেছেন মডেল ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়ে অ্যাওয়ার্ড শোগুলোর কড়া সমালোচনা করেন শোবিজের পরিচিত মুখ এডলফ। তার সেই পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।
পোস্টে তিনি দাবি করেন, জনগণের আসল ভোট যদি সততার সঙ্গে গণনা করা হয়, তবে সর্বোচ্চ ভোট পাবেন মেগাস্টার শাকিব খান। আনিসুল হকের জরিপের প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “জনাব আনিসুল হক অ্যাওয়ার্ড দিয়েও তোপের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছেন, তার দেওয়া ফেসবুকের ভোট দেখেও তিনি প্রমাণ পেয়েছেন। তাহলে সেই অ্যাওয়ার্ডের স্বচ্ছতা কোথায়? এখানে সিন্ডিকেট আর স্বজনপ্রীতি অন্য লেভেলে পৌঁছেছে। প্রতি বছর চিহ্নিত কয়েকজন পাবেই, দর্শক এসব কাজ দেখুক বা না দেখুক, ভোট পাক বা না পাক।”
দেশের পুরস্কার প্রদান অনুষ্ঠানগুলোকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে এই মডেল আরও বলেন, “পুরস্কারের বাহানায় উপস্থাপনাটাও করিয়ে নেওয়া যায়। নাটক বানিয়ে সিনেমা নাম দেওয়া এসকল পুরস্কার অন্তত মানা যায় না। নিজেরাই আয়োজক, নাটক মার্কা সিনেমা বানিয়ে নিজেরাই পায় সেরা সব পুরস্কার, নিজেরাই নাচ-গান ও উপস্থাপনা করে সুখী, নিজেরাই দর্শক।”
অ্যাওয়ার্ড শোগুলোর এমন পক্ষপাতিত্বের কারণে দর্শকরা আস্থা হারাচ্ছেন বলে দাবি করেন এডলফ খান। তিনি লেখেন, “এতে কারও কোনো সমস্যা নেই, তবে আস্থা, ভরসা ও বিশ্বাস থাকে না; বরং কাঁধে দুর্নামের অপবাদ জোটে। আর যে ব্যক্তি পক্ষপাতিত্বের কারণে পুরস্কার পেল, সে মানুষের কথার আঘাতে শেষ—পেয়েও কোনো শান্তি পেল না। বরং শাকিব খানের কিছুই যায় আসে না, বসে বসে সবার তামাশা দেখে।”
পোস্টের শেষে, বছর জুড়ে নমিনেশন দেওয়ার এই গোটা প্রক্রিয়াকে ‘নকল নাটক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। মূলত আনিসুল হকের ওই জরিপ এবং এরপর এডলফ খানের এমন বিস্ফোরক মন্তব্য নেটদুনিয়ায় দেশের অ্যাওয়ার্ড শোগুলোর মান ও স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
মার্চ ৪, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।