এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আপিলেও প্রার্থিতা ফিরে পেলেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিন। তাঁর মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আপিল শুনানির প্রথম দিন শেষে এই তথ্য জানা যায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সরকারি চাকরি ছাড়ার পর আইন অনুযায়ী তিন বছর পার না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছিলেন। ইসিতে আপিল করেও তিনি প্রার্থিতা ফেরত পাননি। ফলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকছে। তবে প্রার্থিতা ফিরে পেতে তিনি এখন উচ্চ আদালতে (হাইকোর্টে) আপিল করতে পারবেন।
আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সাংবাদিকদের বলেন, "মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তাঁর মনোনয়ন বাতিলই থাকছে।"
এদিকে ইসির এই সিদ্ধান্তের পর মনিরা শারমিন সাংবাদিকদের জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি এখন আদালতের দ্বারস্থ হবেন। তিনি বলেন, "আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। আমি চাই না যে, আইনের কোনো অস্পষ্টতার কারণে সংসদে নারীদের প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক ক্ষমতায়ন অনিশ্চিত হয়ে পড়ুক।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।