এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, এলপিজি সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও বাজারে তা ২ হাজার ২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর ঘরে ঘরে নতুন গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করে রুমিন ফারহানা বলেন, "ব্রাহ্মণবাড়িয়া তিতাস ও মেঘনাপারের দেশ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও শচীন দেব বর্মণের দেশ। এটি শিল্প-সংস্কৃতির রাজধানী এবং ধীরেন্দ্রনাথ দত্ত ও অলি আহাদের মতো সংগ্রামীদের জন্মভূমি। অথচ দুঃখের বিষয় হলো, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ করা হলেও জেলার মানুষ নিজেই তা থেকে বঞ্চিত হচ্ছে।"
নিজ নির্বাচনী এলাকা সরাইলের উদাহরণ টেনে তিনি বলেন, "আবাসিক সংযোগ থাকলেও গ্রাহকরা তীব্র গ্যাস সংকটে ভুগছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ থাকে না, চুলা জ্বলে নামমাত্র। অবৈধ সংযোগের ফলে বৈধ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর তদারকির অভাবে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে।"
গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি ও বিদ্যুতের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, "বর্তমানে মাটির চুলায় রান্না করা অনেক ক্ষেত্রেই অসম্ভব। অথচ বাজারে গ্যাসের সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে, গ্রামে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকায় বিদ্যুতের চুলায় রান্নাও সম্ভব হচ্ছে না। আমার দাবি—আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস স্থানীয় মানুষ পাবে, তারপর তা অন্য জেলায় যাবে।"
রুমিন ফারহানার এই বক্তব্যের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, "লাইনের প্রেশার কমে যাওয়ায় সরবরাহ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা শিল্পকারখানায় উৎপাদন সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিগত ফ্যাসিস্ট সরকার গ্যাস অনুসন্ধানে কোনো উদ্যোগ নেয়নি, যা বর্তমান সংকটের অন্যতম কারণ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাপেক্সকে শক্তিশালী করে নতুন করে অনুসন্ধান কাজ শুরু করেছে।"
সংসদে রুমিন ফারহানা আরও জানান যে, গ্যাসের অভাবে আশুগঞ্জ সার কারখানাটি বন্ধ হয়ে আছে। এর প্রেক্ষিতে জ্বালানিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আগামী ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হবে। মন্ত্রীর এই আশ্বাসের পর রুমিন ফারহানা তাঁর সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।