এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমির হামজা একজন সংসদ সদস্যের পাশাপাশি জনপ্রিয় ইসলামি বক্তা হিসেবেও পরিচিত।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এই লিগ্যাল নোটিশটি পাঠান। জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইনজীবী নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংসদ সদস্য আমির হামজার কাছে পাঠানো এই নোটিশে তাঁর করা মানহানিকর বক্তব্যের বিষয়ে ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে অভিযোগ করা হয়েছে, আমির হামজা জনসমক্ষে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি একজন সংসদ সদস্যকে ‘ফজু পাগলা’ বলে সম্বোধন করেছেন এবং তাঁকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি তাঁকে ‘কুকুর মারার ইনজেকশন’ দেওয়ার মতো চরম অবমাননাকর উক্তিও করেছেন তিনি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এমন অপপ্রচারের ফলে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জাতীয় ছাত্রশক্তি নেতা আই-ইয়াশ ইমন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আমার অত্যন্ত শ্রদ্ধার ও পছন্দের একজন ব্যক্তি। একজন সম্মানিত নাগরিক ও বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এ ধরনের মানহানিকর বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। নৈতিক জায়গা থেকেই আমি এই আইনি নোটিশ পাঠিয়েছি।"
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
নভেম্বর ১২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।