এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তারেক মোল্লা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তারেক মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার একটি দল তার নিজ এলাকা নকুলহাটিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।