এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিম্নেবর্ণিত বিভিন্ন বিওপির টহলদল কর্তৃক কোটি টাকার বিপুল পরিমান চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করা হয়।
বুধবার ০১ এপ্রিল আনুমানিক ৭টা ১০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কাভার্ড ভ্যানের ভিতর বস্তা দিয়ে কাটুনের ভিতর লুকায়িত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী-৩৮,৬২২ পিস এবং কাভার্ড ভ্যান-০১ টি জব্দ করা হয। আটককৃত কসমেটিকস্ সামগ্রী এবং কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য- ১,১৩,৫২,২০০/- (এক কোটি তেরো লক্ষ বায়ান্ন হাজার দুইশত) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও বিষ্ণপুর বিওপির অপর একটি টহলদল কর্তৃক অদ্য ০২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় সীমান্ত পিলার-২০১০/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব-কালাছড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় মদ-৩০ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।