এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ২০ মন ওজনের ১টি বিশাল আকৃতির খটক মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (০১ এপ্রিল) পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, প্রায় আড়াই লাখ টাকায় কেনা ওই দানবাকৃতির মাছটি বিক্রির উদ্দেশ্যে মঠবাড়িয়া মাছ বাজারে আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা শাহীন মিয়া এবং মঠবাড়িয়া বন কর্মকর্তা মোতালেব মিয়া। এ সময় মাছটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ২৬ অনুযায়ী খটক মাছ ধরা, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ। আইন লঙ্ঘনের কারণে মাছটি বাজারজাত করতে দেওয়া হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছটিতে জীবাণুনাশক ছিটিয়ে একটি গর্ত খনন করে মাটিচাপা দেওয়া হয়, যাতে এটি পুনরায় কোনোভাবে বাজারে না আসে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।