এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ পুলিশ বাহিনীকে তাদের আগের ঐতিহ্যমণ্ডিত পোশাকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তুষ্টি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ, ২০২৬) দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং তারা হবে জনগণের প্রকৃত বন্ধু। আমরা পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।"
রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সাথে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে সরকার কাজ করছে। খুব শীঘ্রই এই সংস্কারের সুফল সাধারণ মানুষ ভোগ করবে। মন্ত্রী আরও যোগ করেন, কোনো বাহিনীর দলীয়করণ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এদিন ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের কঠোর প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তাদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।