এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের মুদ্রার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ ১৬৫ বছরের ঐতিহ্য ভেঙে এই প্রথমবারের মতো দেশটির কাগজের মুদ্রায় স্থান পেতে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আল জাজিরার।
ট্রেজারি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাস থেকে নতুন নকশার ১০০ ডলারের নোট ছাপানোর কাজ শুরু হবে এবং এর কয়েক সপ্তাহের মধ্যেই তা বাজারে ছাড়া হবে।
নতুন এই ব্যাংকনোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি থাকবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষর। উল্লেখ্য, ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রে ফেডারেল কারেন্সি বা ডলার প্রবর্তনের পর থেকে এখন পর্যন্ত কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর সরাসরি নোটের ওপর ব্যবহার করা হয়নি। সেই হিসেবে ট্রাম্পই হতে যাচ্ছেন এই ইতিহাসের প্রথম অংশীদার।
এতদিন মার্কিন ডলারের নকশায় ট্রেজারি সেক্রেটারি ও ট্রেজারের স্বাক্ষর থাকার যে অবিচ্ছিন্ন ধারা ছিল, তা এই নতুন পরিবর্তনের মাধ্যমে ভেঙে যাচ্ছে। বর্তমান ট্রেজার ব্র্যান্ডন বিচ এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেছেন, এটি প্রেসিডেন্টের বলিষ্ঠ নেতৃত্ব এবং দেশের প্রতি তাঁর গভীর নিবেদনের এক অনন্য প্রতীক হয়ে থাকবে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেন, "আমেরিকার ঐতিহাসিক অর্জন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক অবদানকে স্বীকৃতি দেওয়ার এর চেয়ে জুতসই উপায় আর হতে পারে না। ট্রাম্পের নেতৃত্বে মার্কিন ডলারের আধিপত্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এক নতুন উচ্চতায় পৌঁছেছে।"
আইনি দিক থেকে মার্কিন ট্রেজারি বিভাগের মুদ্রার নকশা পরিবর্তনের ব্যাপক ক্ষমতা রয়েছে। তবে প্রচলিত আইন অনুযায়ী, ব্যাংকনোটে জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা নিষিদ্ধ। এই কারণেই ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলারের কয়েন বাজারে আনার পরিকল্পনা আইনি বাধার মুখে পড়লেও, নোটে স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
নতুন এই সিরিজের ১০০ ডলারের নোটগুলো আগামী গ্রীষ্মকাল থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তবে বর্তমানে বাজারে প্রচলিত জ্যানেট ইয়েলেন এবং লিন মালেরবার স্বাক্ষরযুক্ত নোটগুলোও আগের মতোই সচল থাকবে।
জুলাই ২৪, ২০২৬
মার্চ ২৩, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।