এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউডের ‘ফিটনেস কুইন’ মালাইকা অরোরাকে নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন এখন ‘টক অব দ্য টাউন’। কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে বলিপাড়ায় ডালপালা মেলছে নানা গুঞ্জন। তবে এই রহস্য আর জল্পনার গোলকধাঁধায় এবার নিজেই আলোকপাত করলেন মালাইকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের গুঞ্জন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী। মালাইকা জানান, এসব মুখরোচক খবরকে তিনি এখন স্রেফ রসিকতা হিসেবেই গ্রহণ করেন। এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন তিনি।
গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেহতার সঙ্গে মালাইকার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। সম্প্রতি তাদের বিদেশ ভ্রমণের খবরও সামনে আসে। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার একটি নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সঙ্গীহীনতায় ভোগেন কি না—এমন প্রশ্নের জবাবে মালাইকা অত্যন্ত পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন।
তিনি বলেন, “সম্পর্ক বা ভালোবাসা কখনো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, তবে তা এমনিই হবে। বর্তমানে আমি আমার জীবন নিয়ে অত্যন্ত সুখী। জীবনসঙ্গী থাকাটা অবশ্যই সুন্দর এবং অসাধারণ একটি বিষয়। তবে আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। এখনই আমার কাউকে চাই-ই চাই—এমন কোনো তাড়না আমার ভেতর নেই।”
নিজের স্বনির্ভরতার কথা উল্লেখ করে মালাইকা দৃঢ়কণ্ঠে বলেন, “আমি নিজেকে তিল তিল করে গড়ে তুলেছি এবং নিজের এই অবস্থানে আমি গর্বিত। নিজেকে পূর্ণ বা সম্পূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের প্রয়োজন নেই।”
আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন এই তারকার প্রধান পরিচয়। বি-টাউনের এই গ্ল্যামার কন্যার এমন সাহসী বক্তব্য ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।
এপ্রিল ১৪, ২০২৬
জুন ১৭, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।