এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের মাঝে সৌদি বাদশাহর পক্ষ থেকে প্রেরিত খেজুর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে উপজেলার ছয়টি ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে গিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতসহ স্থানীয় সুধীজন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের প্রতিনিধিদের মাঝে মোট ১২ কার্টুন অর্থাৎ ৯৬ কেজি সৌদি খেজুর বিতরণ করা হয়। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ২ হাজার ১৬৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নুর মৌসুমী বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। রমজান ও ঈদকে সামনে রেখে এ ধরনের সহায়তা কার্যক্রম মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে আমরা কাজ করে যাব।
খেজুর গ্রহণ করে স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হালিম বলেন, পবিত্র রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই খেজুর অত্যন্ত উপকারী। সৌদি বাদশাহ ও বাংলাদেশ সরকারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
অন্যদিকে এক মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ বলেন, রমজানের সময় এ ধরনের উপহার আমাদের জন্য অনেক সহায়ক। এতে মাদ্রাসা ও মসজিদের মুসল্লিরা উপকৃত হবেন। আমরা এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, ইমাম ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জুন ৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
পাকিস্তান | ১২ জুন, ২০২৬
জাতীয় | ১২ জুন, ২০২৬
মাগুরা | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।