এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলার ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ইসলামী আন্দোলন প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিশের প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিশের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান।
আসন ভিত্তিক চূড়ান্ত ও মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন:নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন, মোস্তাফিজুর রহমান (বিএনপি), অধ্যক্ষ মাহবুবুল আলম (জামায়াত), আব্দুল হক শাহ (ইসলামী আন্দোলন), আকবর আলী (জাতীয় পার্টি) ও ডা. ছালেক চৌধুরী (বিএনপির স্বতন্ত্র প্রার্থী)।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের প্রার্থীরা হলেন, সামসুজ্জোহা খান (বিএনপি), এনামুল হক (জামায়াত) ও মতিবুল ইসলাম (এবি পার্টি)। এই আসনের মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিশ প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিশ হুমায়ুন কবির চৌধুরী।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের চূড়ান্ত প্রার্থীরা হলেন, ফজলে হুদা বাবুল (বিএনপি), মাহফুজুর রহমান (জামায়াত), মাসুদ রানা (জাতীয় পার্টি), কালিপদ সরকার (বাসদ), আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএনএফ) ও নাসির বিন আসগর (ইসলামী আন্দোলন), পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (স্বতন্ত্র) ও সাদ্দাম হোসেন (স্বতন্ত্র)।
নওগাঁ-৪ (মান্দা) আসনের প্রার্থীরা হলেন, ইকরামুল বারী টিপু (বিএনপি), আব্দুর রাকিব (জামায়াত), আলতাফ হোসেন (জাতীয় পার্টি), সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন) ও ডা. এস এম ফজলুর রহমান (সিপিবি) এবং আরফানা বেগম (স্বতন্ত্র)।
নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থীরা হলেন, জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আবু সাদাত মো. সায়েম (জামায়াত), শফিকুল ইসলাম (সিপিবি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন), আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)। এই আস থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন কাজী আতিকুর রহমান (এবি পার্টি)।
নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর) আসনের প্রার্থীরা হলেন, শেখ রেজাউল ইসলাম রেজু (বিএনপি), আলমগীর কবির (স্বতন্ত্র), খবিরুল ইসলাম (জামায়াত), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন) এবং আতিকুর রহমান রতন মোল্লা (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।