এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কালামৃধা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ মজিবর রহমান মুন্সির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি সামসুল আল সিরাজ মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুর রাজ্জাক বেপারী, ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবীর, নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক বায়েজিদ মুন্সি, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না, চরভদ্রাসন উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ মাসুদ, চরভদ্রাসন উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলী, ফরিদপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক টিটু খাঁন এবং ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন।
সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি কালামৃধা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।