এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি সেবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢেউখালী ও চরনাসিরপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি দুটি ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা প্রদান ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পরিদর্শনকালে ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি চলমান প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও অবগত হন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমি সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধবভাবে নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর ভূমি সেবা পৌঁছে দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সেবার মান উন্নয়ন এবং জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের এ ধরনের তদারকি ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।