এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রধান মানিক মিয়া ও তার স্থলে নিয়োগ পাওয়া অন্য এক পোর্টারের যোগসাজসে হাম, করোনা, টাইফয়েড ও জরায়ু ক্যন্সার ভ্যাকসিন টিকা সরিয়ে নষ্ট করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এম পি টি আই মানিক মিয়া গত কিছুদিন আগে নিজে ও সদ্য নিয়োগ পাওয়া পোর্টার রিপনের সহযোগীতায় এবং তাদের সাথে বহিরাগত কয়েকজন লোক মিলে প্রায় ৪০-৫০ হাজার ডোজ হাম, করোনা, টাইফয়েড এবং জরায়ু ক্যান্সার ভ্যাকসিন সরিয়ে নষ্ট করে কমপ্লেক্সের ভিতরে একটি গর্তে ফেলে দেয়। এতে হামের শিশু সহ অন্য রোগের ভুক্ত ভোগীরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়।এতে স্বাস্থ্য বিভাগের সুনাম ক্ষুন্ন হচ্ছে, বলে দাবি করেন।
এম পি টি আই মানিক মিয়া বলেন, টিকা দেওয়ার পর খালি খোসা ও মেয়াদউর্ত্তীণ যা থাকে তা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গর্তে ময়লা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। সাবেক পোর্টার অথবা পরিবহন শ্রমিক ওমর ফারুক মাহি বরখাস্ত হওয়ার পর থেকেই আমার এবং তার স্থলে নিয়োগ পাওয়া রিপনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে চলছে। সে খোদার ঠিকানা পেলেও সেখানেও সে লিখিত অভিযোগ দিতো।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাছান খায়ের চৌধুরী বলেন, পরিবহন শ্রমিক ( পোর্টার) ওমর ফারুক মাহির বিরুদ্ধে স্বাস্থ্য সহকারীর পরিবর্তে সে নিজে শিশুদেরকে বেআইনিভাবে টিকা দেওয়ার সুনিদিষ্ট অভিযোগে বরখাস্ত করা হয়। সে সিভিল সার্জনের কাছে অভিযোগ দেওযার পর আমার কাছে এসছে। আমি একটি কমিটি গঠন করে দেব। কমিটি তদন্ত করে প্রমান পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ফেব্রু ২৬, ২০২৬
মার্চ ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।