এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি সামজিক সংগঠন ইলিট ফোর্স। সংগঠনটি এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের ৭ জন শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামে ঢাকা গাজীপুর শ্রীপুরের রাজমিস্ত্রী মোঃ আলমাস মিয়ার ছেলে রাফি (১২) কে পাওয়া যায়। সে ভুলবশত এখানে চলে আসে।
এরপর বাচ্চা টি নিয়ে একটি লাইভ ভিডিও করেন সাংবাদিক শামীম উসমান গণী। ঘটনাটি ফেসবুকে প্রচার হলে ইলিট ফোর্স নামের সামাজিক সংগঠনটি খবর পেয়ে তাকে তার নিজে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়।
এ সময় ইলিট ফোর্স এর সংগঠনের প্রধান উপদেষ্টা শাহরিদ শাহরিয়া ও ইলিট ফোর্স এর সদস্য রায়জুল হাসান অনি বলেন, ৫ই আগস্টের পর থেকে আমরা ১৭ জন মিলে একটি কমিটি গঠন করি। এরপর থেকে ধারাবাহিকভাবে হারানো পথচারী শিশুদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে কাজ করতে থাকি। এ পর্যন্ত আমরা সাতজন শিশুকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়।
তিনি আরও জানান, প্রতিটি জেলা উপজেলায় যদি এরকম মানবিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাহলে ধারণা করা যায় হারানো পথচারী শিশুর সংখ্যা কমে যাবে। এই পথ শিশুকে ইলিট ফোর্স সংগঠনের উপদেষ্টার হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শামীম উসমান গণী, মোঃ সাকিব হাসান,আবু রায়হান, মোঃ মনছুর আলী, মোঃ শাহীন মিয়া প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।