এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী চৌধুরী শায়লা কামালের (৭৬) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বিকেলে মরহুমার মৃতদেহ ফরিদপুরে আনা হয়। বাদ আসর ফরিদপুরের কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থান ময়েজমঞ্জিলে, প্রয়াত স্বামী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার জ্যেষ্ঠ কন্যা ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফ এম কাউয়ূম জঙ্গি, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ড্যাবের সাবেক সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বুধবার ভোররাত ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চৌধুরী শায়লা কামাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি ছিলেন শরীয়তপুরের পীর দুদু মিয়ার নাতনি এবং শরীয়তপুরের ভেদরগঞ্জের কার্তিকপুরের জমিদার মরহুম নিজামউদ্দিন আহমেদ চৌধুরীর মেঝো মেয়ে। ১৯৬৯ সালে ফরিদপুরের বিশিষ্ট রাজনৈতিক ও জমিদার পরিবার ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জ্যেষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা চার কন্যাসন্তানের জনক-জননী। তাঁদের জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (উত্তর) শাখার আহ্বায়ক।
পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।
জুলাই ৬, ২০২৫
এপ্রিল ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।