এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইসহাক মেম্বারপাড়ায় বন্য হাতি আক্রমণ করে কৃষকের গরু মেরে ফেলেছে।
২৯ জানুয়ারি রাতে বন্য হাতিটি কৃষক মোঃ আমানের গোয়াল ঘর ভেঙে দিয়েছে এবং ১টি গরু মেরে ফেলেছে। জানাযায়, বন্য হাতিটি পাগল হয়ে গভীর রাতে এই আক্রমণ চালায়। এসময় একটি গরু মরে যায়, গোয়ালে থাকা আরো চারটি গরু গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় সূত্রে প্রকাশ, এ ধরনের একক একটি হাতির আক্রমণ এর আগে হয়নি। এই প্রথম দলছুট বন্য হাতিটি কোনো কারনে পাগল হয়ে আক্রমণ চালাচ্ছে। বিষয়টি বন বিভাগের নজরদারির দাবি করেছেন এলাকার লোকজন। প্রসঙ্গত: এই মৌসুমে লামা উপজেলার সরই, ফাসিঁয়াখালী ও ফাইতং ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্য হাতিরদল আক্রমণ চালিয়ে কৃষিফসল নষ্ট করে। অতি সম্প্রতি বিদ্যুৎয়ের ফাঁদে একটি বন্য হাতি ও একই স্থানে একজন মানুষেরও মৃত্যু হয়েছে। লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজায় প্রস্তাবিত বন্যপ্রাণি অভয়ারণ্য প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে বন্যহাতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবন-সম্পদ রক্ষার দাবি উঠেছে।
জুন ৩, ২০২৫
নভেম্বর ২৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।