এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
উক্ত র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল বলেন, “জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ দূষণের ফলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।”
আলোচনায় আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাবিদ ও পরিবেশকর্মীরা।
বক্তারা পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে পরিবেশ সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
জুন ২৬, ২০২৫
নভেম্বর ৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।