এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে জাটকা ও রেনুপোনা ধরার অপরাধে ৪ জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যা নদীতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে অবৈধ জটকা,রেনু পোনা ও নিষিদ্ধ নেট জাল, মাছ ধরার একটি ট্রলার সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-পার্শ্ববর্তী পিরোজপুর উপজেলার কুমিরমারা গ্রামের বাদশা হাওলাদারের ছেলে আব্দুর রহিম (৩০)একই এলাকার মকবুল শেখের ছেলে হবি শেখ( ৫০)একই গ্রামের মজিবর শেখের পুত্র মহিদুল শেখ (২১) অপরজন হলেন একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আলামিন ফকিরের ছেলে রাকিব ফকির (২১) এছাড়াও অন্য তিনজন শিশু জেলেকে অভিভাবকদের জিম্মায় ভবিষ্যতের নিষিদ্ধ মাছ ধরার কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
মার্চ ২০, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।