এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন-চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এসআই শামীম, এসআই আজাদ, এএসআই বিল্লাল, এএসআই কালাম ফোর্সসহ অভিযান পরিচালনা করেন৷ অভিযান কালে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং চুরির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। উক্ত ঘটনার মামলা হয়েছে। তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বে একটি মামলা হয়েছে, সেই মামলা তদন্ত করা অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
নীলফামারী | ২৫ জুন, ২০২৬
নীলফামারী | ২৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।