এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যরাত থেকেই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে। ফলে রেল পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এতে ব্রাহ্মণবাড়িযা রেলপথে সকল যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেক যাত্রীরা বিশেষ কাজের জন্য ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে যাতায়াত করেন। কর্মবিরতির কারনে বিকল্প পথ হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকেই।
তবে অনলাইনে টিকেট কাটা যাত্রীদের টাকা ফেরত পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ দিকে রেলপথ বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা বিকল্প পথ হিসেবে সড়ক পথে যাতায়াত করছেন।
রেলস্টেশনে আসা বেশ কয়েকজন যাত্রী জানান, ট্রেনে যাওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই টিকেট কেটে ছিলেন তারা। গত মধ্যরাত থেকে কর্মবিরতি বিষয়টি জানতে না পেরে অনেকেই রেলস্টেশন এসে পুনরায় বাড়িতে চলে যাচ্ছেন। আবার অনেকেই জরুরী কাজে যাওয়ার জন্য বিকল্প হিসেবে সড়ক পথেই যাচ্ছেন। যাত্রীদের দাবি দ্রুত এই সমস্যা সমাধান করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্রধান বুকিং সহকারি কবির হোসেন তালকুদার জানান, রেলস্টেশন কাউন্টার থেকে গত ২৮ তারিখের বিভিন্ন ট্রেনের অফলাইন ও অনলাইন থেকে ১০৬৬ টি টিকেট ক্রয় করা হয়েছিল। ইতিমধ্যে সবার টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে এখনও সিদ্ধান্ত হয়নি।
জুন ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।