এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানীয় জল, খাবার স্যালাইন ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফাইল বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কলেজের প্রবেশপথে ছাত্রদলের এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে উপকরণগুলো বিতরণ করেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়া, সহ-সভাপতি মো. তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ আরাফাত সাহিল ও রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া এবং সদস্য সাথি তনচংগ্যা।
নেতারা জানান, পরীক্ষার্থীদের মানসিক চাপ ও ক্লান্তি কিছুটা লাঘব করতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ছাত্রদল মানবিক সহায়তার এ ধারা অব্যাহত রাখবে বলেও জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।