এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভার আয়োজন করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)।
“অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সহনশীল জীবিকার জন্য (পিআরএলসি) প্রকল্প” বাস্তবায়নের অংশ হিসেবে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গত সেপ্টেম্বর ২০২৩ সাল থেকে থানচির ৪টি ইউনিয়নে পুষ্টি, সহনশীল জীবিকা, দুর্যোগ প্রস্তুতি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন পিআরএলসি প্রকল্পের কো-অর্ডিনেটর পেসল চাকমা এবং সঞ্চালনায় ছিলেন বিএনকেএস-এর প্যারামেডিক উসাইনু মারমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ। তিনি বলেন, “নিরাপদ খাবার গ্রহণ, চিনি-লবণ কম খাওয়া, ফাস্টফুড পরিহার করা, শিশু ও প্রবীণদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা—এগুলোই সুস্থ জাতি গঠনের পথ।” তিনি আরও জানান, “জনসচেতনতা বাড়িয়ে সরকার একটি পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আয়েশা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা প্রমুখ।
সভার মাধ্যমে পুষ্টি সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে সচেতনতা কার্যক্রম জোরদারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এপ্রিল ১৫, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।