এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরে মাদরাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে শান্তিপুর দাখিল মাদরাসা ও উম্মে ফাতেমা (রাঃ) নূরানী একাডেমী হেফজ্ ও এতিমখানার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও মো. মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, "মানব জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে হলে আমাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। নৈতিক শিক্ষার অভাবে বর্তমানে সমাজে সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে।" তিনি মাদরাসার বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান শান্তিপুর বাজার পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।