এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কানাইপুরে আলোচিত ওবায়দুর খান (২৮) হত্যা মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন (৫৪) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেফতারকৃত অপর আসামি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা জাহিদ শেখ(৪০)। তারা দুজনেই হত্যা মামলার এজাহারনামীয় আসামী। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার মিরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করেন র্যাব-১০
ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ৩ জন আসামি গ্রেফতার করা
হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. আলী আরশাদ।
র্যাবের এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর গ্রেফতারকৃত আসামিরা আত্মগোপনে চলে যান।
প্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি
এলাকার একটি বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
সকালে তাঁদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার বিকালে নিহত ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে
ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০/১৫ জনের বিরুদ্ধে। এ সময় তার দুই
চোখে পেরেকে ঢুকিয়ে খোঁচানো হয় এবং রগ কেটে ভেঙে ফেলা হয়। পরে রাত ৯ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান।
নিহত ওবায়দুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে এবং পেশায় কৃষি ও কাঠ মিস্ত্রির কাজ করতেন। তার পাঁচ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
এ ঘটনার পর শনিবার রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন ওবায়দুরের বাবা বিল্লাল খান। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী খ্যাত খাইরুজ্জামান খাজা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা,ডাকাতি, দস্যুতা সহ একাধিক মামলা রয়েছে।
জানু ২৫, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৫
নভেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৭ জুন, ২০২৬
ফুটবল | ২৭ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।