এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে ডুবে সজীব মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সজীব মিয়া পৌরসভার খাজানগর গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব মিয়া বাড়ির পাশে বুড়ি নদীর পাড়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। পরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
আগস্ট ১৯, ২০২৫
এপ্রিল ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।