এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় নিখোঁজ থাকা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
নিহতরা হলেন সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের জামাল হোসেন (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের রায়হান আলী (২৫)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, জামাল হোসেন শৈলগাছি গ্রামের একটি মুরগির খামারে স্ত্রীসহ শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা খামার থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, “জামালের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
অন্যদিকে, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, চকউলি গ্রামের একটি পুকুরপাড়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় রায়হানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দুইটি ঘটনাই তদন্তাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
জানু ৩০, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।