এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় সাঁতার না জানায় গোসল করতে নেমে রুব্বান বেগম (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুব্বান বেগম উপজেলার গোপগ্রাম ইউনিয়নের গোপ গ্রামের মৃত মোকাম শেখের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গোপগ্রামের মো. বকুল খন্দকারের পুকুরে গোসল করতে যান রুব্বান বেগম। গোসল শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে একই গ্রামের মুক্তা খাতুন (৪০) কাপড় ধোয়ার সময় পুকুরে মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা দ্রুত মরদেহ উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানান, রুব্বান বেগম সাঁতার জানতেন না।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
অক্টোবর ২৯, ২০২৫
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।