এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কোনো অপচেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা দাঁতভাঙা জবাব দেবে। তিনি বলেন, ফ্যাসিবাদের যেকোনো ধরনের অপচেষ্টা রুখে দিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও র্যালি শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে বিএনপি নেতা-কর্মীরা ভ্যানগার্ডের মতো অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।" তিনি আরও যোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য দলের নেতা-কর্মীরা সতর্ক থাকবে এবং তা প্রতিহত করতে প্রস্তুত।
এর আগে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, সাংগঠনিক সম্পাদক আয়িশা আলম নার্গিস এবং শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।