এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে নিমতলা সিকদার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সাবেক যুগ্ম-সম্পাদক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা,সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিঃ সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,আব্দুল খালেক সিকদার,উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,মহিলা দলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।