এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার আটপাড়ায় পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও পেটে লাথি মারার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুইজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
শোকজপ্রাপ্তরা হলেন—তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিএনপি সমর্থক নুরুজ্জামান খান পুতুল। সোমবার বিকেলে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষকের নাম নিবেদিতা দেব। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী শিক্ষক নিবেদিতা দেবের অভিযোগ, সোমবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলের নেতৃত্বে বেশ কয়েকজন বিদ্যালয়ে এসে তাঁর ওপর চড়াও হন। এ সময় বিদ্যালয়ের বাইরে থাকা আরও ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা বিদ্যালয়ের বাইরে একটি স্থানে বৈঠক করে আমাকে সেখানে যেতে বলেন। বৈঠকের বিষয় জানা না থাকায় আমি তাঁদের কার্যালয়ে এসে কথা বলতে অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা কার্যালয়ে ঢুকে আমার ওপর হামলা চালান।”
শিক্ষিকা আরও অভিযোগ করেন, “আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা—এ কথা জানানোর পরও আনোয়ার হোসেন আমার পেটে লাথি মারেন এবং নুরুজ্জামানসহ অন্যরা এলোপাতাড়ি মারধর করেন। শুধু তাই নয়, আমাকে ও আমার অনাগত সন্তানকে পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।” এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী জানান, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও জরুরি সভা করে অভিযুক্তদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি যথাসময়ে নোটিশের লিখিত জবাব দেবেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, “বিদ্যালয়ের পাশে নেতাকর্মীদের নিয়ে বৈঠকের সময় প্রধান শিক্ষককে খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তিনি আওয়ামী লীগের স্থানীয় লোকজনকে নিয়ে বৈঠক করছেন। এ বিষয়ে কেবল তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি।”
অক্টোবর ৩১, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।