এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বাবলু মাতুব্বর (৫০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রসুলপুর বাজারে এ বর্বরোচিত ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাবলু মাতুব্বর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পিপরুল গ্রামের ফখরুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সমর্থক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রসুলপুর বাজারে সোনা মিয়ার চায়ের দোকানে বসে ছিলেন বাবলু মাতুব্বর। এ সময় পূর্ব বিরোধ ও হুমকির জেরে স্থানীয় দুলাল ফকিরের নির্দেশে তাঁর ছেলে মুন্নু ফকিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বাবলুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অভিযোগে উল্লেখ করা হয়, এ হামলার পেছনে দুলাল ফকিরের প্রত্যক্ষ মদদ রয়েছে এবং তিনি এর আগেও বাবলু মাতুব্বরকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। হামলায় মুন্নু ফকির ছাড়াও দেলো ফকির, কুদ্দুস ফকির, সাজাহান মুন্সি, ফারুক মাতুব্বর, আবু মাতুব্বর, বাবু মাতুব্বর, জিয়া, সাইম শেখ ও আলামিনসহ বেশ কয়েকজন জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত মুন্নু ফকির সম্প্রতি বিদেশ থেকে এলাকায় ফেরেন। এরপরই রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার মূল কারণ রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধ—তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্নু ফকির ও তাঁর সহযোগীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে প্রকাশ্য বাজারে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অক্টোবর ১৪, ২০২৫
সেপ্টেম্বর ১৬, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।