দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ৪:৪৬ পিএম
শেয়ার করুন:
দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

দিল্লিতে প্রস্তাবিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচির উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করায় তাঁকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম *হিন্দুস্তান টাইমস*–কে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর আগে গুরুগ্রামের সেক্টর ৫৬–এর কেন্দ্রীয় বিহার আবাসন সমিতিতে ধ্রুব রাঠির বাসভবনে পুলিশের একাধিক দল পৌঁছায়। গুরুগ্রাম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্রুব রাঠিকে দিল্লিতে গিয়ে বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য আগেই সতর্ক ও অনুরোধ করা হয়েছিল। তবে তিনি পুলিশের নির্দেশনা না মেনে রওনা হওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

বিক্ষোভ ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ও কড়াকড়ি: 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তবে পুলিশ এই কর্মসূচির কোনো আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। 

বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে দিল্লির বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রোর রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ ৪৫টি গুরুত্বপূর্ণ স্টেশনের প্রবেশ ও প্রস্থান ফটক বন্ধ রাখা হয়েছে। এছাড়া নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা ২৫০টিরও বেশি দূরপাল্লার ও লোকাল ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাত থেকে জনপথ–কর্তব্য পথ মোড়ের চার কিলোমিটার এলাকার মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও স্থগিত রাখা হয়।

আয়োজকদের প্রতিক্রিয়া:  
প্রশাসনের এমন কড়া পদক্ষেপের সমালোচনা করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি জানান, পুলিশের বিধিনিষেধ সত্ত্বেও তাদের সমর্থক ও স্বেচ্ছাসেবকেরা কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন। প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে বিক্ষোভের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হবে, অন্যদিকে তোমরাই মেট্রো ও ট্রেন বন্ধ করে রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন। এতে কি মানুষের ভোগান্তি হচ্ছে না?”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।