এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি ‘এয়ারট্রাঙ্ক’ (AirTrunk) ভারতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি ভারতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানায় এয়ারট্রাঙ্ক। প্রতিষ্ঠানটি ভারতজুড়ে প্রায় ৫ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে।
এই বিনিয়োগের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এই পদক্ষেপ ভারতের এআই ও ক্লাউড কম্পিউটিং খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”
প্রস্তাবিত এই বিনিয়োগের বড় একটি অংশ বাস্তবায়িত হবে মহারাষ্ট্রে। রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, মুম্বাইয়ের উপকণ্ঠে রায়গড়ে ৩ গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার হাব নির্মাণে এয়ারট্রাঙ্ক প্রায় ২ ট্রিলিয়ন রুপি বিনিয়োগ করবে। এ লক্ষ্যে কোম্পানিটি ইতিমধ্যে জমি কেনার প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে।
এ বিষয়ে ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, “ভবিষ্যতের চাহিদার সঙ্গে ভারতের বাজারের যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা আমাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। দেশটির বিশাল জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসার এবং এআই খাতে অভাবনীয় অগ্রগতি একে অনন্য করে তুলেছে।”
উল্লেখ্য, ২০১৫ সালে রবিন খুদা এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে কোম্পানিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের এপ্রিলে মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার ‘লুমিনা ক্লাউডইনফ্রা’ অধিগ্রহণের মাধ্যমে ভারতের বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে প্রতিষ্ঠানটি।
ফোর্বসের তথ্যমতে, রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের নেতৃত্বাধীন একটি জোট ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করলেও, রবিন খুদা বর্তমানে প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বলিউড | ২২ জুলাই, ২০২৬
গান | ২২ জুলাই, ২০২৬
শরীয়তপুর | ২২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।