এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম সীতা পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ও আহত হয়ে প্রায় দুই ঘণ্টা আটকা পড়ার পর চার পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাঁদের নিরাপদে ফিরিয়ে আনে।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন—কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের মো. রবিউল আলম (২২), বড়হাবীব পাড়ার মো. মামুন (২০), সাবরাংয়ের মোস্তফা হাশেম সোহাগ (২৪) এবং সন্দ্বীপের হারামিয়ার ফুদ্দিন এমদাদ (২৫)। তাঁরা সবাই বর্তমানে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে এই চার তরুণ পর্যটক প্রায় ১ হাজার ৮৪০ ফুট উচ্চতার ঝুঁকিপূর্ণ সীতা পাহাড়ে ওঠেন। পাহাড়ে ঘোরার পর সন্ধ্যায় তাড়াহুড়ো করে নামার সময় পথ হারিয়ে ফেলেন তাঁরা। একপর্যায়ে পা পিছলে দলটির দুই সদস্যের পা কেটে মারাত্মক জখম হয়। দুর্গম পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে ব্যর্থ হয়ে রবিউল আলম জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চান। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিমের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে নিচে নামিয়ে আনে।
অভিযানের বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রেজাউল করিম বলেন, "পাহাড়ের পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্গম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং আহতদের নিরাপদে উদ্ধার করি। পর্যটকদের এমন ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন ও সতর্ক হওয়া প্রয়োজন।"
এদিকে রাম পাহাড় বিটের ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার জানান, সীতা পাহাড় বন্য হাতির নিয়মিত চলাচলের করিডোর হওয়ায় এলাকাটি অত্যন্ত বিপজ্জনক। বর্তমানে সেখানে শাবকসহ প্রায় ৪০ থেকে ৫০টি হাতির দল বিচরণ করছে। তিনি বলেন, "নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন অনেক পর্যটক সেখানে যাচ্ছেন। স্থানীয় বালুচর ও প্রশান্তি ঘাট এলাকার মাঝিদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন পর্যটকদের নদী পার করে পাহাড়ে না নেওয়া হয়। এছাড়া জরুরি প্রয়োজনে কেউ গেলেও যেন বিকেল ৪টার আগেই পাহাড়ি এলাকা ত্যাগ করেন।"
উদ্ধার হওয়া পর্যটক রবিউল আলম নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "ভিডিওতে সীতা পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা ঘুরতে এসেছিলাম। কিন্তু বাস্তবে এই পথ যে কতটা ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ, তা এখানে না এলে বুঝতেই পারতাম না।"
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম শেষে রাতেই পর্যটকরা নিরাপদে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।