নগরকান্দায় উদ্ধার হওয়া মূর্তি আদালতের নির্দেশে মন্দির কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২৮ আগস্ট, ২০২৬ ৯:৫২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় উদ্ধার হওয়া মূর্তি আদালতের নির্দেশে মন্দির কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর

ফরিদপুরের নগরকান্দায় একটি মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার শেষে আদালতের আদেশে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নগরকান্দা থানা পুলিশের হেফাজত থেকে মূর্তিটি আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

মূর্তি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজ্জাক এবং এএসআই জাহাঙ্গীর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনোদা প্রসাদ সরকার, মন্দির পূজা কমিটির সভাপতি কালীপদ দাস, মন্দিরের পুরোহিত বরুন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আদালতের নির্দেশনা অনুযায়ী চুরি যাওয়া মূর্তিটি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। একই সঙ্গে মূর্তিটি দ্রুত উদ্ধার ও হস্তান্তরের কার্যকর পদক্ষেপ নেওয়ায় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশ জানায়, মূর্তি চুরির ঘটনায় দায়েরকৃত মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের নির্দেশনার আলোকেই উদ্ধারকৃত আলামতটি যথাযথ প্রক্রিয়ায় মন্দির কমিটির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।