এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে প্রকল্পটি সম্পন্ন হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, "উপজেলা পর্যায়ে সেবা নিতে আসা জনসাধারণের সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক কাজের পরিদর্শনের সুবিধার্থে এই কক্ষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।