এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি (‘ব্যাড টাচ’) করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জনতা কলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী টিউশনিতে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। পথিমধ্যে এটিএম মাঠের গলি দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের আরোহী তাকে যৌন হয়রানি করে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁর পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগ জানালে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। পুলিশ সুপারের নির্দেশনায় অভিযুক্তকে শনাক্ত করতে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের একটি চৌকস দল টানা পাঁচ দিন ঘটনাস্থল ও আশপাশের এলাকার এআই ক্যামেরা এবং সিসিটিভি ফুটেজের ডাটা বিশ্লেষণ করে অভিযুক্ত যুবক ও ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করতে সক্ষম হয়। পরে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সান্তাহার এলাকা থেকে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়। এ সময় উত্ত্যক্তের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “সড়কে কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। নারী নির্যাতনের মতো অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশ এ ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করবে।”
জানু ৩১, ২০২৬
মার্চ ১, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।