এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হাতে জ্বলজ্বল করছে হিরের আংটি, আর পাশে দাঁড়িয়ে এক রহস্যময় পুরুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ছবি প্রকাশের পর থেকেই ভারতীয় অভিনেত্রী আয়েশা খানের বাগদান নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে বিষয়টি সত্যিই তাঁর জীবনের কোনো নতুন অধ্যায়, নাকি শুধুই ফটোশুট—তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন ‘বিগ বস ১৭’ ও ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। ছবিতে সাদা পোশাকে এক পুরুষের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে কৌশলে ওই ব্যক্তির মুখ আড়ালেই রেখেছেন অভিনেত্রী। সবচেয়ে বেশি নজর কেড়েছে আয়েশার অনামিকায় থাকা আকর্ষণীয় হিরের আংটি। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘একটা স্বপ্ন’।
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। অনেকেই মন্তব্য ঘরে তাকে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন; আবার কেউ কেউ জানতে চেয়েছেন রহস্যময় এই মানুষটির পরিচয়।
তবে ব্যক্তিগত জীবনের এই গুঞ্জন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আয়েশা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এটি কোনো জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচার বা ফটোশুটের অংশ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই অভিনেত্রীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের কাছে বিষয়টি জল্পনা হিসেবেই থেকে যাচ্ছে।
উল্লেখ্য, ‘বিগ বস ১৭’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া আয়েশা খান সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় গান ‘শরারত’-এ পারফর্ম করে বেশ প্রশংসিত হন। এর আগে মুম্বাইয়ে ছাত্রদের আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কারণেও খবরের শিরোনাম হয়েছিলেন এই অভিনেত্রী।
আগস্ট ২৫, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।