এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর আকাশচুম্বী সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে চলচ্চিত্রপ্রেমী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা এখন তুঙ্গে। তবে এই সিনেমার সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে শাহরুখ-তনয়া সুহানা খানের বড় পর্দায় অভিষেক।
ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সূত্র অনুযায়ী, আগামী আগস্ট মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপরই শুরু হবে এর পোস্ট-প্রোডাকশনের কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বিশাল বাজেটের এই সিনেমার নির্মাণব্যয় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। সুহানাসহ অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নিয়ে প্রায় ১৫০ দিন ধরে এই সিনেমার শুটিং করছেন শাহরুখ খান। মেয়ের রূপালি পর্দায় অভিষেককে স্মরণীয় করে রাখতে সিনেমাটির প্রচার ও আয়োজনে কোনো কমতি রাখছেন না কিং খান।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে শহরের অপরাধ জগতের এক কুখ্যাত ডন এবং তার একনিষ্ঠ এক শিষ্যাকে কেন্দ্র করে, যে কি না গুরুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। সিনেমাটিতে আন্তর্জাতিক স্টান্ট দলের পরিচালনায় বেশ কিছু চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য থাকছে, যা বলিউডে আগে কখনো দেখা যায়নি। পাশাপাশি এর ভিএফএক্সের (VFX) ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।
তারকাখচিত এই সিনেমায় শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, জয়দীপ অহলাওয়াত, অনিল কাপুর ও দীপিকা পাড়ুকোনের মতো একঝাঁক তারকা।
চলতি বছরের বড়দিনেই (ক্রিসমাস) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রূপালি পর্দায় বাবা-মেয়ের এই রোমাঞ্চকর অ্যাকশন রসায়ন দেখতে এখন উন্মুখ হয়ে আছেন ভক্তরা।
জুলাই ২৬, ২০২৬
আগস্ট ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।