এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সব ব্যবহৃত যানবাহনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের জিপ, পিকআপ, বাসহ বিভিন্ন গাড়িতে হামলার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের 'অপারেশন্স কন্ট্রোল' থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই কড়া নির্দেশ প্রদান করা হয়।
জরুরি বার্তায় দেওয়া প্রধান নির্দেশনাবলি:
গাড়ি ফাঁকা বা অরক্ষিত না রাখা: ডিউটিরত অবস্থায় পুলিশের কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই গাড়ি অরক্ষিত বা ‘আনঅ্যাটেন্ডেড’ (Unattended) অবস্থায় ফেলে রাখা যাবে না।
সার্বক্ষণিক নজরদারি: ডিউটি চলাকালে এবং ডিউটি শেষে সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
থানা ও পুলিশ লাইন্সের নিরাপত্তা: থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা নির্ধারিত স্থানে পার্ক করা সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়াতে বলা হয়েছে। এসব জায়গায় নিয়মিত টহল এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে বার্তাসংক্রান্ত বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
তবে সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট উৎস বা কোনো উগ্রবাদী সংগঠনের নাম পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশের যানবাহন ও সদস্যদের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মাঝেমধ্যেই এমন সাধারণ নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এটি নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ, তাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।