এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়েছে। এতে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে গাছটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। গাছটি সড়কের ওপর ভেঙে পড়ার পর শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনসাধারণের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে সড়ক থেকে গাছটি অপসারণ করা সম্ভব হয়। এরপর সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাছ ভেঙে পড়ার সময় সৌভাগ্যবশত অ্যাম্বুলেন্সের ভেতরে কেউ ছিলেন না। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির বেশ ক্ষতি হয়েছে এবং আশপাশের বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।