এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকা পৌরসভার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার (৩ জুলাই) জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- রাজ-৩৪৪৬) নামে একটি নতুন কমিটির আত্মপ্রকাশ হয়। অপরদিকে, জলঢাকা বাসস্ট্যান্ডে আগে থেকেই একটি শ্রমিক সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থাকায়।
শ্রমিক সংগঠন ২২০-এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন শুক্রবার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে দুপুর ২টা থেকে শনিবার সকাল ৭ টা পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে।
এদিকে নতুন বাস মিনিবাস, কোচ সংগঠনের সভাপতি হামিদুল ইসলাম বাবু এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে শ্রমিক সংগঠন ২২০-এর সভাপতি মমিনুর রহমান বলেন, "আমাদের সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত। নতুন যে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, সেটি কেবল ট্রেড ইউনিয়নভুক্ত একটি সংগঠন। তারা আমাদের বাসের নাম ব্যবহার করে কোনো ধরনের অর্থ আদায় করতে পারে না। এখানে একটি বৈধ সংগঠন থাকা অবস্থায় অন্য কোনো সংগঠন নিজেদের কর্তৃপক্ষ দাবি করতে পারে না। এটি অনাকাঙ্ক্ষিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, "জলঢাকা পৌরসভার পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকায় জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত সবাইকে আইন মেনে চলার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৪ জুলাই, ২০২৬
ফুটবল | ৪ জুলাই, ২০২৬
ফুটবল | ৪ জুলাই, ২০২৬
রাজনীতি | ৪ জুলাই, ২০২৬
জাতীয় | ৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।