এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। গৈলা মডেল ইউনিয়ন বাসীর উদ্যোগে আজ বৃহস্পতিবার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক সড়কের নিমতলা বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে উপজেলার গৈলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও মাদক ব্যবসায়ীরা কিছুদিন পরেই মুক্তি পেয়ে যায়। পুনরায় তারা জেল থেকে এসে মাদক ব্যবসা শুরু করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাকিব সরদার, আমিনুল হাওলাদার, সেলিম হাওলার, ব্যবসায়ী আলামিন হাওলাদার, কামরুজ্জামান শিকদার প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।